Saturday, December 5, 2020

৩০ বছর আগে এই দিনে তুমুল গণ-আন্দোলনের মুখে হুসেইন মুহম্মদ এরশাদের পতন হয়, গণতান্ত্রিক যাত্রা শুরু করে বাংলাদেশ।


 ৩০ বছর আগে এই দিনে তুমুল গণ-আন্দোলনের মুখে হুসেইন মুহম্মদ এরশাদের পতন হয়, গণতান্ত্রিক যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে নব্বইয়ের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, যেই চেতনা নিয়ে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান হয়েছিলো, সেই গণতন্ত্র আজও অর্জিত হয়নি। তারা মনে করেন, গণতান্ত্রিক ধারার উন্নয়নে বিরোধীদল গুলোকে গুরুত্ব ও মর্যাদা দেয়ারও আহবান জানান তারা। টানা নয় বছরের ছাত্র-জনতার বীরত্বপূর্ণ সংগ্রাম আর অসংখ্য শহীদের আত্মদানের মাধ্যমে ’৯০-এর ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানে, স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল আজকের এই দিনে।  তৎকালীন ছাত্র নেতারা নিজ নিজ রাজনৈতিক পিতৃ সংগঠনের নির্দেশ উপেক্ষা করে, সকল আপোষকামী প্রস্তাবের বিপক্ষে দৃঢ় থাকায় ৯০'র আন্দোলনের সফল সমাপ্তি ঘটেছিল। তবে গণতন্ত্রের সেই চাওয়া-পাওয়া বাস্তবায়ন কতদূর- এ বিষয়ে জানান, স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা। অসীম কুমার, খাইরুল কবীর খোকন, নাজমুল হক প্রধানসর্বোদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা মনে করেন, সব দল মত কে উপেক্ষা করে, নব্বই আর একাত্তরের চেতনায়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। অসীম কুমার, খাইরুল কবীর খোকন, নাজমুল হক প্রধানগণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপশি রাজনৈতিক দলগুলোকে একাট্টা হয়ে ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলেন, নব্বইয়ের ছাত্রনেতারা।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: