প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সুবিধা বঞ্চিত একটি এলিট শ্রেনী সরকারের সমালোচনা করলেও সাধারণ জনগণ আওয়ামী লীগের পক্ষে রয়েছে। জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনায় তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনগণের দল, তাই এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না।
জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আ্ওয়ামী লীগের এই আলোচনা সভা। ভার্চুয়াল প্লাটফর্মে গণভবন থেকে যুক্ত হন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মানতে পারেনি তারাই ১৫ আগষ্ট এবং ৩রা নভেম্বরের খুনী। স্বাধীনতা বিরোধী এই চক্রের ষড়যন্ত এখনও অব্যাহত বলে মন্তব্য করেন তিনি।
দেশের নির্বাচন নিয়ে যারা সরকারের সমালোচনা করেন, তাদের জিয়াউর রহমানের হ্যা না ভোট আর বেগম জিয়ার আমলে ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর ভোটের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ক্যান্টনমেন্ট থেকে উঠে আসা কোন দল দেশকে গণতন্ত্র দিতে পারে না। তিনি বলেন জনগণের আস্থা নিয়েই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে।
Tuesday, November 3, 2020
Author: md.mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: