Wednesday, November 4, 2020

মস্তিস্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারেোডনাকে।


 মস্তিস্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারেোডনাকে। খুব দ্রুতই তার অস্ত্রপোচার করানো হবে বলে জানান ডাক্তাররা।
এর আগে গত রবিবার হতাশাজনিত কারণে হাসপাতালে আসেন ম্যারাডোনা। তবে মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে আর্জেন্টিনার লা প্লাতার অলিভোস ক্লিনিকে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষায় তার মস্তিস্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। এদিকে, ডাক্তাররা জানিয়েছেন অস্ত্রোপচারের ৪৮ ঘণ্টা পরই ম্যারাডোনা বাড়ি ফিরতে পারবেন। এর আগে, গেল কয়েকদিন ধরেই করোনা পরিস্থিতি বিবেচনায় বাড়িতে আইসোলেশনে ছিলেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তী।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: