লালমনিরহাটের বুড়িমারীতে গুজবে রংপুরের জুয়েল নামের একজনকে গণপিটুনিতে হত্যার ঘটনায় মসজিদের খাদেমসহ ৫ জনের তিন দিন করে রিমান্ড মন্জুর করেছে আদালত। এছাড়াও, এ ঘটনায় আরো ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক ফেরদৌসী বেগম তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মন্জুর করেন। এরা হলেন আশরাফুল,বায়োজীত, রফিকুল ইসলাম রফিক, শরিফুল ও মাসুম মিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ হত্যা কান্ডের ঘটনায় পৃথক তিনটি মালায় পাটগ্রাম থানা পুলিশের অভিযানে এ পর্যন্ত ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ।
Tuesday, November 3, 2020
Author: md.mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: