স্টার জলসা-স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেল বন্ধ।
চ্যানেল সংযোগ জটিলতা আগামী সাত দিনের মধ্যে নিরসন না করলে যাদু ভিশন লিমিটেডের আওতাধিন স্টার জলসা ও স্টার প্লাসসহ মোট ৭টি বিদেশি পে-চ্যানেল সারা বাংলাদেশে পরিবেশনা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা জানান- ভারতের স্টার গ্রুপের মোট ৭টি পে- চ্যানেল বাংলাদেশে সংযোগ দিয়ে আসছে যাদু ভিশন লিমিটেড। করোনার ফলে প্রতিষ্ঠানটির কাছে ক্যাবল অপারেটদের কিছু বকেয়া থাকায় স্টার সিরিজের চ্যানেল সংযোগ কিছু কিছু স্থানে বন্ধ করাসহ সরাসরি গ্রাহক পর্যায়ে সংযোগ দিচ্ছে যাদু ভিশন। এতে ক্যাবল অপারেটররা হুমকির মুখে পড়েছে জানিয়ে কোয়াব নেতারা বলেন- অবিলম্বে এই সিন্ধান্ত বাতিল না করলে আগামী চার নভেম্বর থেকে সারা দেশে স্টার সিরিজের সকল চ্যানেল এক যোগে বয়কট করবে কোয়াব।


0 coment rios: