Saturday, November 7, 2020

দীর্ঘ ৫০ বছরের সামরিক শাসনের পর আগামিকাল ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের সাধারণ নির্বাচন।


 দীর্ঘ ৫০ বছরের সামরিক শাসনের পর আগামিকাল ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের সাধারণ নির্বাচন। তবে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী। নির্বাচন ঘিরে ইতোমধ্যেই সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক নানা সংস্থা। দেশটির গণতান্ত্রিক সরকারের জন্য এবারের নির্বাচনকে বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে। তবে গণমাধ্যমের পূর্বাভাস, আবারো সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসতে যাচ্ছে অং সান সু চির দল। এদিকে এবারের নির্বাচন দেশটিতে শরণার্থী প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ।
মিয়ানমারে আগামীকাল অনুষ্টিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির নির্বাচনে অংশ নিচ্ছে ছোট-বড় ৯৩টি রাজনৈতিক দল। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্ষমতাসীন এনএলডি এবং প্রধান বিরোধী দল- ইউএসডিপি। গণমাধ্যমের পূর্বাভাস, আবারো সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসছেন অং সান সু চি। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের পক্ষে দাঁড়ানোর কারণে তার জনপ্রিয়তা বেড়েছে বলে অনেকে মনে করছে।
নির্বাচন কমিশন জানিয়েছে রাখাইন রাজ্যসহ ৫৬টি শহরে নির্বাচন অনুষ্ঠান হবে না। এতে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হচ্ছেন ১৫ লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী। নির্বাচনে রাখাইন জাতিগোষ্ঠীকে অংশগ্রহণ করতে না দেয়ায় তাদের রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিযেছে, মিয়ানমারের সাধারন নির্বাচন জাতিসংঘ পর্যবেক্ষণ করবে।
জাতিসংঘ মিয়ানমারের অনেক অঞ্চলে সশস্ত্র সংঘাত নিয়ে উদ্বিগ্ন রয়েছে, বিশেষ করে রাখাইনে। তবে এবারের নির্বাচন দেশটিতে শরণার্থী প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবে বলে জাতিসংঘ আশা প্রকাশ করছে
এবারের নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা তিন কোটি ৭০ লাখ৷ এর মধ্যে ৫০ লাখ তরুণ ভোটার৷ সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্র আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ করে ক্ষমতাসীন দল৷ ফলে অল বার্মা ফেডারেশন স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচন বর্জনের ডাক দিয়েছে।এদিকে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি-না, তা নিয়ে ইতোমধ্যেই সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: