উত্তরের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজের ১০৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়েছে।
উত্তরের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজের ১০৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়েছে।
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে শুক্রবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কেন্দ্রীয় সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষ্যে একটি আনন্দ র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর কলেজের বাংলা মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কারমাইকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বাষির্কী এক মিলন মেলায় পরিণত হয়। বিকেলে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


0 coment rios: