ট্রাম্প প্রশাসন বাইডেনের জয়ের বিরুদ্ধে শুধু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এবং মামলা করেই ক্ষান্ত হয়নি।
ট্রাম্প প্রশাসন বাইডেনের জয়ের বিরুদ্ধে শুধু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এবং মামলা করেই ক্ষান্ত হয়নি। নব নির্বাচিত প্রেসিডেন্টের কাছে বিদেশী নেতাদের বার্তা পৌঁছাতেও বাধাঁ প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, পরাজয়ের পর প্রথমবারের মতো ভার্জিনিয়ার জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। একই দিন ফিলাডেলফিয়ায় অনুষ্ঠানে যোগ দেন বাইডেনও।
জো বাইডেনের কাছে বড় ব্যাবধানে পরাজয়ের পর বুধবার প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। ওইদিন দেশটির সশস্ত্র বাহিনীর সেনাদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্জিনিয়ার আর্লিংটনে দেখা যায় তাকে। অন্যদিকে জো বাইডেন ভেটারেনস ডের অনুষ্ঠানে অংশ নেন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়।
প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরাজিত এ নেতার পক্ষে সাড়া মিলেনি ৪৫টি অঙ্গরাজ্য থেকেই।
তবে এখানে ব্যর্থ হয়ে এবার বাইডেনের কাছে আসা বিদেশী নেতাদের বিভিন্ন বার্তা পৌঁছাতে বাঁধা দিচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণায়লয়। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের বিজয় মানতে অস্বীকৃতি জানানোয় এমন সংকট সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ট্রাম্পের আইনি লড়াইয়ের বিন্দুমাত্রও তোয়াক্কা করছেননা নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের মতো করেই প্রশাসনের কাজ গোছাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। বুধবার দীর্ঘদিনের সহযোগী রন ক্লেইনকে নিজের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন বাইডেন।
এদিকে, আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল এখনো আসেনি অ্যারিজোনায়, নর্থ ক্যারোলাইনায় ও জর্জিয়া অঙ্গরাজ্যে। দিন যত পেরোচ্ছে ততই আরও শক্ত হচ্ছে বাইডেনের অবস্থান। এদিকে, ট্রাম্প-বাইডেনের মধ্যে ভোট ব্যবধান কম হওয়ায় জর্জিয়া অঙ্গরাজ্যে নেয়া হয়েছে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত।


0 coment rios: