Saturday, November 7, 2020

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবোঝাই ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবোঝাই ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট–আখাউড়া রেলপথের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশনের কাছে তেলবোঝাই ট্রেনটি লাইনচ্যুত হয়। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাতটি বগি সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যতু হয়ে বগি উল্টে যায়। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: