Thursday, November 5, 2020

ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আগুনে ঝলসে জীবন দিতো হলো যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া ঋষিপাড়ার অন্তঃসত্ত্বা পুতুল রানী দাসকে।


 ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আগুনে ঝলসে জীবন দিতো হলো যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া ঋষিপাড়ার অন্তঃসত্ত্বা পুতুল রানী দাসকে। স্বজনদের অভিযোগ, চোখের সামনেই আত্মহুতির চেষ্টা করলেও স্ত্রীকে রক্ষার নূন্যতম চেষ্টাও করে নি স্বামী প্রদীপ। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত প্রদীপকে আটক করেছে পুলিশ।
প্রতিবেশির টিউবয়েলে যাওয়া নিয়ে ঝগড়া হওয়ায় পুতুলকে সেখানে যেতে নিষেধ করেছিলের স্বামী প্রদীপ। কিন্তু পুতুল রাজি না হওয়ায় তাকে ভালোবাসার পরীক্ষা দিতে গায়ে কেরসিন ঢেলে আগুন দেয়ার কথা বলে প্রদীপ। প্রমাণ দিতে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয় পুতুল। অভিযোগ উঠেছে, পুতুল গায়ে আগুন দিলেও তা নিরবে দাড়িয়েছে দেখছিলেন প্রদীপ।
মঙ্গলবার রাতে প্রদীপ ও পুতুলের ঝগড়া শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে, উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় পুতুলের।
অভিযোগ অস্বীকার করে প্রদীপ ও তার পরিবারের সদস্যরা বলছেন, রাগের বশে আত্মহত্যা করেছে পুতুল। তাকে রক্ষা করতে গিয়ে প্রদীপও দগ্ধ হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপকে আটক করেছে পুলিশ।
 জুয়েল ইমরান, সহকারি পুলিশ সুপার, নাভারণ সার্কেল, যশোর
এক বছর হলো বিয়ে হয় পুতুল ও প্রদীপ দম্পতির।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: