Saturday, November 7, 2020

চট্টগ্রাম বন্দর দিয়ে একের পর এক আসতে শুরু করেছে টিসিবির পেঁয়াজ।


 চট্টগ্রাম বন্দর দিয়ে একের পর এক আসতে শুরু করেছে টিসিবির পেঁয়াজ। তুরষ্ক থেকে টিসিবির জন্যে আমদানি করা বিভিন্ন শিল্প গ্রুপের ৭২৮ মেট্রিকটন পেঁয়াজ খালাস হয়ে ৩০ টাকা দরে ট্রাকে করে বিক্রি করছে টিসিবি।  টিসিবি কর্তৃপক্ষ বলছেন, খোলা বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লেই খুচরা বাজারে কমবে পেঁয়াজের  ঝাঁঝ। আর ক্রেতাদের অভিযোগ, টিসিবির সেলস্  পয়েন্ট না বাড়ালে মিলবে না সুফল।
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে এবার চট্টগ্রামে  শিল্প গ্রুপদের আমদানি করা পেঁয়াজ যাচ্ছে টিসিবিতে। এমভি কন্টশিপ হাব নামের তুরস্কের একটি জাহাজে ২৮টি শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনারে এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে গত ২ নভেম্বর। ৩ নভেম্বর খালাসের পর বুধবার থেকে শুরু হয়  ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে পেঁয়াজ  বিক্রি।
 কয়েকটি শিল্প গ্রুপের আমদানি করা ৩ হাজার মেট্রিকটন  পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে ১৬ নভেস্বরের মধ্যে পৌঁছলেই পেঁয়াজের সংকট আর থাকবেনা দাবি  টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক প্রধানের।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছেন, চীনসহ বিভিন্ন দেশ থেকে যেভাবে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এভাবে চলতে থাকলে পেঁয়াজের সরবরাহ বাড়বে আরো কয়েকগুণ।
এদিকে, টিসিবির গাড়িতে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে খুশি হলেও সেলস পয়েন্ট বাড়ানোর দাবি ভোক্তাদের।
বর্তমানে চট্টগ্রামের খাতুনগঞ্জে চীন এবং তরুস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে  ৪০ থেকে ৫০ টাকার মধ্যে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: