ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (সা.)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (সা.)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
সোমবার সকাল ১০টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় হেফাজতের হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়েছেন। সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভে অংশ নেন কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা। তবে বায়তুল মোকাররমে আসার পথে সংগঠনের নেতাকর্মীদের পথে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নেতারা। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর হেফাজতে আমির নূর হোসেন কাসেমী। পরে দুপুর ১২টায় বায়তুল মোকাররম থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও করার উদ্দেশে মিছিল নিয়ে রওনা দিলে শান্তি সগর মোড়ে এসে পুলিশ বাধা দেয়। বিক্ষোভ-সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জন, বাংলাদেশ সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানান হেফাজত নেতারা।


0 coment rios: