Monday, November 2, 2020

তিন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না মেলায় মৃত্যু হয়েছে দুই নবজাতকের।


 তিন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না মেলায় মৃত্যু হয়েছে দুই নবজাতকের। বিচার পেতে তাদের লাশ নিয়ে হাইকোর্টে উপস্থিত বাবা আবুল কালাম। নবজাতকদ্বয়কে ভর্তি না করা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। স্বপ্রনোদিত হয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ৪৮ ঘন্টার মধ্যে শিশু হাসপাতাল, মুগদা ইসলামীয়া হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে ইসলামি ব্যাংক হাসপাতাল মুগদায় যাওয়ার পথে দুই নবজাতক ভূমিষ্ট হয় হাইকোর্টের চতূর্থশ্রেণীর কর্মচারী আবুল কালাম আজাদের। সেখান থেকে দ্রুত হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় সুবিধা না থাকায় দুই নবজাতককে ঢাকার শিশু হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।
কিন্তু শিশু হাসপাতালে নিলে সেখানে সাধ্যের বাইরে টাকা চাওয়ায়, দুই নবজাতককে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান। সেখানে এ্যাম্বুলেন্সেই আধাঘন্টা থাকলেও হাসপাতালে ভর্তি করেনি বলে অভিযোন নবযাতকদ্বয়ের বাবার।
পরে দুই নবজাতকের মরদেহবাহী এ্যাম্বুলেন্স নিয়ে নিয়ে হাইকোর্টে হাজির হন তাদের বাবা। এ বিষয়ে বিচারকের কামরায় শুনানি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিষ্কৃয়তা কেন অবৈধ ঘোষণা করা হবেনা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
তিন হাসপাতালে অসুস্থ জমজ শিশুকে কেন ভর্তি করা হয়নি তাও জানতে চেয়েছেন আদালত।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: