Wednesday, November 11, 2020

যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা সদর দফতর-পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা জেমস অ্যান্ডারসন পদত্যাগ করেছেন।


 যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা সদর দফতর-পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা জেমস অ্যান্ডারসন পদত্যাগ করেছেন।  মঙ্গলবার পদত্যাগ করেন তিনি। প্রতিরক্ষা দপ্তরের পলিসি বিভাগের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আন্ডারসন।
তবে অ্যান্ডারসন নিজ থেকেই পদত্যাগ করেছেন নাকি তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। ২০১৮ সাল থেকে পেন্টাগনে ছিলেন অ্যান্ডারসন। তিনি শুরু করেছিলেন স্ট্যাট্রেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে। পরে পলিসি বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি হন। প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে মার্ক এসপারকে প্রেসিডেন্ট  ট্রাম্প বরখাস্ত করার পরদিনই অ্যান্ডারসন পদত্যাগ করলেন। একইদিনে দেশটির বিচার বিভাগের নির্বাচন সংক্রান্ত অপরাধ বিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগারও পদত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার প্রেসিডেন্ট নির্বাচনে  ভোট জালিয়াতি তদন্তের আদেশ দেয়ার প্রতিবাদে পিলগার পদত্যাগ করেন।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: