১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে এমপি শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামসহ পরিবারের আরও দুই জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে এমপি শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামসহ পরিবারের আরও দুই জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেয়া হয়েছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। এই দুই সংসদ সদস্য ছাড়াও দুদকের তদন্তে থাকা অন্য এমপিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মামলা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার।
লক্ষীপুর ২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল। মানব পাচারের অভিযোগে আটক কুয়েতের কারাগারে। পাপুলের বিরুদ্ধে অভিযোগ অবৈধ সম্পদ আর শত শত কোটি টাকা পাচার। যার তদন্তে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক।
নির্বাচনী হলফনামায় দেয়া সম্পদের বিবরণীর চেয়েও মানব পাচারের মাধ্যমে কুয়েতে গড়েছেন শত শত কোটি টাকার সাম্রাজ্য। অবৈধ সম্পদ আর টাকা পাচারের অভিযোগ তদন্তে মাঠে নামে দুদক। অনুসন্ধানে বেড়িয়ে আসে শ্যালিকা জেসমিন প্রধানের ব্যাংক একাউন্টের মাধ্যমে ১৪৮কোটি টাকা পাচার ও ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য।
বুধবার দুদকের উপ পরিচালক সালাউদ্দিন বাদি হয়ে দুদকের আঞ্চলিক কার্যালয়ে মামলা করে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)ও (৩) ধারায় আসামি করা হয় শ্যালিকা জেসমিন প্রধান, এমপি শহিদ ইসলাম পাপুল, সংসদ সদস্য স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে।
দুদক কমিশনার বলেন, এমপি পাপুল ও স্ত্রী সেলিনা ইসলামই শুধু নয়, অনুসন্ধানাধীন বাকি এমপিদের বিরুদ্ধেও তদন্ত শেষে মামলা করবে দুদক।
কমিশনার জানান, দুদকের কাছে কখনই দলীয় পরিচয় মূখ্য নয়। প্রযোজনে পাপুলকে দেশে ফিরিযে আনতেও ব্যবস্থা নেয়া হবে।


0 coment rios: