Wednesday, October 28, 2020

খুব শিগগরি ঢাকা সফরে আসছেন তুরেস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসওলু।


 খুব শিগগরি ঢাকা সফরে আসছেন তুরেস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসওলু।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। করোনা মোকাবিলায় বাংলাদেশকে চতুর্থবারের মতো মেডিকেল সরঞ্জাম উপহার দিতে আসেন তুরষ্কের রাষ্ট্রদূত। উপহার সামগ্রী হস্তান্তর শেষে পররাষ্ট্র মন্ত্রী বলেন, তুরস্কে বাংলাদেশের নিজস্ব দূতাবাস তৈরি হয়েছে। বাংলাদেশেও তুরস্কের দূতাবাস তৈরি হয়েছে এবং সেটি উদ্বোধনের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যেকোনও সময়ে ঢাকায় আসবেন। দেশটির প্রেসিডেন্টও আসতে পারেন।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: