Wednesday, October 28, 2020

নোয়াখালীর হাতিয়ায় ১৬ বছর আগের একটি ধর্ষণ মামলায় এক আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


 নোয়াখালীর হাতিয়ায় ১৬ বছর আগের একটি ধর্ষণ মামলায় এক আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শামস-উদ্দীন খালেদ এই রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী মোহাম্মদ ইব্রাহিমকে একইসাথে ২৫ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। মামলার এজাহারে জানা যায়, ২০০৪ সালে হাতিয়ার শুন্যেরচর এলাকায় এক গৃহবধুকে জোর করে ধর্ষণ করে ইব্রাহিম। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় হয়। মামলায় ১১ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহন ও দীর্ঘ শুনানি শেষে রায় ঘোষণা করেন আদালত।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: