নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের মামলায় আসামী ইস্রাফিলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের মামলায় আসামী ইস্রাফিলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হক, পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের মধ্যে চার দিন মঞ্জুর করেন। একই মামলার অন্যতম আসামী দেলোয়ারকে আগের একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। তাকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন একই বিচারক। বর্তমানে দেলোয়ার ৭ টি ভিন্ন মামলায় জেল হাজতে রয়েছে। এছাড়া বেগমগঞ্জে আলোচিত নারী নির্যাতনের তিন মামলায় ১২ আসামী পুলিশ হেফাজতে রয়েছে।

0 coment rios: