স্বামীর সাথে সিলেট এমসি কলেজে ঘুরতে গিয়ে দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ । এ ঘটনার পর ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ । শাহপরান থানার ওসি জানান স্বামীকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজে গিয়েছিলেন ওই গৃহবধূ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন দুর্বৃত্ত তাদের জোর করে ছাত্রাবাসে নিয়ে যায় । এরপর স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করে । রাত এগারোটা উদ্ধার করে ওই তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । পুলিশ এমসি কলেজ ছাত্রাবাসে অভিযানে নামে পুলিশ এসময় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র এবং পাইপগান উদ্ধার করা হয় । এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে থানায় ।


0 coment rios: