Sunday, October 18, 2020

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাত বছর ধরে প্রবেশ বন্ধ সাংবাদিকদের।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাত বছর ধরে প্রবেশ বন্ধ সাংবাদিকদের। কোন তথ্য বা ছবির জন্য গণমাধ্যমকর্মীদের বিড়ম্বনা পোহাতে হয় পদে পদে। এটিকে অনিয়ম ঢাকার কৌশল বলছেন, সামাজিক সংগঠনের নেতারা। আর সাংবাদিক নেতারা বলছেন, বহুবার তারা এনিয়ে কথা বলেছেন। কিন্তু ফল শূন্য।
ব্রিগেডিয়ার জামিলুর রহমান, পরিচালক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
আগের পরিচালকদের ধারাবাহিকতায় গত সাত বছর ধরে হাসপাতালে প্রবেশ করতে পারেন না গণমাধ্যমকর্মীরা। সংবাদের খোঁজে হাসপাতাল চত্বরে গেলেই ছুটে আসেন আনসার সদস্যরা। 
হাসপাতালে প্রবেশের প্রতিটি গেটেই আছে নিরাপত্তা কর্মী। সবার প্রবেশের সুযোগ থাকলেও গণমাাধ্যমকর্মীরা যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য তিক্ষè দৃষ্টি কর্তৃপক্ষের। আর একে অনিয়ম ঢাকার কৌশল বলছেন সামাজিক সংগঠনের নেতারা। জামাত খান, সাধারণ সম্পাদক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদসুব্রত পাল, সুশাসন বিশ্লেষক
ঘটনার সূত্রপাত ২০১৪ সালের ২০ এপ্রিল। ওইদিন হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা হামলা করে কর্তব্যরত সাংবাদিকদের ওপর। এতে গুরুত্বর আহত হন দুই সাংবাদিক।
সিনিয়র সাংবাদিকরা বলছেন, দুর্নীতি আর অব্যবস্থাপনা ফাঁস হওয়ার ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমের প্রবেশ বন্ধ রেখেছে। এনিয়ে তারা সরকারের হস্তক্ষেপ চান।  সাইফুর রহমান রকি, যুগ্মসাধারণ সম্পাদক, আরইউজে মামুন-অর-রশিদ, সহ-সভাপতি, বিএফইউজে
শ.ম সাজু, সিনিয়র সাংবাদিক
তবে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিজের অসহায়ত্বের কথা জানালেন।ফজলে হোসেন বাদশা, সভাপতি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি
২০১৪ সাল থেকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

 


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: