রংপুরে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পিবিআই ।
রংপুরে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পিবিআই । মঙ্গলবার ভোরে লালমনিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর আগে এ ঘটনায় আলেয়া ও শম্পা নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রায়হানুল ইসলামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে ও তাকে বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ২৫ অক্টোবর সকালে মহানগর পুলিশের হারাগাছ থানাধীন ক্যাদারের পুল এলাকার এক ভাড়া বাড়িতে স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পুলিশ সদস্য রায়হানুল ইসলাম দু'জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করে হারাগাছ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্তের স্বার্থে সোমবার মামলাটি হারাগাছ থানা থেকে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে হস্তান্তর করা হয়।


0 coment rios: