চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে আবারো সক্রিয় জালিয়াত চক্র। এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া ওয়েবসাইট এবং কর্মকর্তার সই নকল করার অভিযোগও উঠেছে। সম্প্রতি সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্য খালাসের সময় এসব জালিয়াতির ঘটনা ধরা পড়ে।
ট্যাক্স ফাঁকিসহ দুর্নীতির নানা উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে পণ আমদানি নতুন নয়। চট্টগ্রাম বন্দর দিয়ে আগেও এমন ঘটনা ঘটেছে। কাস্টমসের নজরদারিতে গেল কয়েকবছরে প্রায় শুণ্যের কোটায় নামে জালিয়াতি। তবে আবারো এমন জালিয়াতির ঘটনা ঘটলো দেশের সবচেয়ে বড় সমূদ্র বন্দরে।
অভিযোগ ঢাকার চকবাজারের সিয়াম এন্টারপ্রাইজের নামে। মালয়েশিয়া থেকে চীনা বাদাম ও জলপাই আমদানির ঘোষণা দিয়ে একটি চালান আনা হয় বন্দরে। গেল ২৩ এপ্রিল চালানটির বিল অব এন্ট্রি দাখিল করা হয়। কিন্তু সন্দেহ তৈরি হওয়ায় শতভাগ কায়িক পরীক্ষায় ২১ হাজার কেজি শিশুখাদ্য পাওয়া যায় চালানটিতে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, আমদানিকারক এবং সিএন্ডএফ এজেন্ট সম্মিলিতভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া ওয়েব সাইট ও একজন উপ-সচিবের স্বাক্ষর নকল করেছে।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও পণ্য আমদানিকারকদের।
জালিয়াতির ব্যাপারে কাস্টমস কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের কাস্টমস কমিশনার।
কর্মকর্তারা জানিয়েছেন, ভূয়া ঘোষণায় পণ্য আমদানি ও অনলাইন জালিয়াতির জন্য আইসিটি এক্ট ও পেনাল কোডে পৃথক মামলা হবে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে।
Wednesday, October 28, 2020
Author: md.mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: