বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদ্যাপিত হচ্ছে দুর্গোৎসবের মহাসপ্তমী। এবার করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে কয়েকটি ধাপে অঞ্জলির ব্যবস্থা করেছে পূজা কমিটি।
বৃষ্টি উপেক্ষা করে দুর্গাপুজার মহা সপ্তমীতে সকাল থেকে চট্টগ্রামে পুজার্থীদের ভিড় দেখা যায়। এদিন সকালে ভক্তরা দুর্গাকে পুষ্প, নৈবেদ্য, আসন, বস্ত্র, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন। মহাসপ্তমী উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন পূজামন্ডপে হবে ধর্মীয় ভক্তিমূলক গান, রামায়ণ পালা ও আরতি প্রতিযোগিতা। চট্টগ্রাম জেলা ও মহানগরীতে এবছর মোট ২ হাজার ১৮৬ মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সারা দেশের মত সিলেটের ৫৮৪টি মণ্ডপে পালিত হচ্ছে দুর্গোৎসবের মহাসপ্তমী। করোনাকালীন সরকারি নিয়ম মেনে দুপুর ১২ টার মধ্যে অঞ্জলি প্রদানের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে মহা সপ্তমী পালিত হয়েছে। স্বাস্থবিধি মেনে ময়মনসিংহ জেলার ৭৭৬টি পুজামন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পুজা মন্ডপ মহাসপ্তমী উপলক্ষে ঢাক-ঢোল আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে উঠে। শারদীয় দুর্গোৎসবের ২য়দিনে সকাল থেকে কুড়িগ্রামেও মহাসপ্তমী পুজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এবার কুড়িগ্রাম জেলায় মোট ৪৭৮টি পুজা মন্ডপে সীমিত আয়োজনে দুর্গাপূজা শুরু হয়েছে।
Friday, October 23, 2020
Author: md.mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: