ফরিদপুরে লাগামহীনভাবে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম।
ফরিদপুরে লাগামহীনভাবে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম। গেল এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা । কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ২০০-২৪০টাকা আর পেয়াজ ৮০ টাকা দরে। দফায় দফায় নিত্যপন্যর এমন দর উধর্বগতিতে হতাশ সাধারণ ক্রেতারা ।
ফরিদপুরে সবজির বাজার অস্থির । গেল এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সব ধরণের সবজির দাম কেজিতে বেড়েছে ২০-৩০টাকা । এখানে ঢেড়শ, বেগুন পটল, কাকরোল কেজিতে বিক্রি হচ্ছে ৮০টাকা দরে । ২৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০টাকা দরে ।
এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০-২৪০টাকা দরে এবং পেয়াজ বিক্রি হচ্ছে ৮০টাকা দরে। হঠাৎ করে সবজির দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা ।
তবে চাহিদার তুলনায় বাজারে সবজি সরবরাহ কম থাকায় দাম বেশি এমন অজুহাত বিক্রেতাদের ।
তবে নিত্যপন্যর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানালেন সংশ্লিস্টরা ।
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
নিত্যপন্যের দাম সহনীয় পর্যায়ে ফিরেয়ে আনতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন আশা সাধারণ ক্রেতাদের ।


0 coment rios: