Sunday, October 25, 2020

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান মৃত্যূর ঘটনায় মুলহোতা বরখাস্তকৃত এস আই আকবর এখনো লাপাত্তা ।


 সিলেটে পুলিশি নির্যাতনে  রায়হান মৃত্যূর ঘটনায় মুলহোতা বরখাস্তকৃত এস আই আকবর এখনো লাপাত্তা । আকবরকে গ্রেপ্তারের দাবিতে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে সকাল এগারটা থেকে আমরণ অনশন শুরু করেছেন নিহত রায়হানের মা । আকবরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরন অনশন চালিয়ে যাওয়ার হুশিয়ারীও  দেন তিনি ।তবে এরই মধ্যে এ হত্যা  মামলায় দু’জনকে গ্রেফতার  করেছে পিবিআই ।
সিলেটে পুলিশি নির্যাতনে  রায়হান মৃত্যুর প্রতিবাদ ও জড়িতদের  গ্রেপ্তারের দাবিতে  প্রতিদিনই নানা কর্মসুচী পালন করছে তার পরিবারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারপরও  ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও  রায়হান হত্যায় মুল হোতা আকবর এখনো ধরা ছোয়ার বাইরে । তাকে  গ্রেপ্তারের দাবিতে এবার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশন শুরু করেছে নিহত রায়হানের মা ।
আকবরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরন অনশন চালিয়ে যাওয়ার হুশিয়ারীও দেন  রায়হানের মা সালমা বেগম ।  একই সাথে বরখাস্তকৃত সব  পুলিশ  সদস্যদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয়ার দাবিও জানান  তিনি ।
স্বজনদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে  হত্যা করেছে  পিবিআইর  তদন্তেই এমন তথ্য বেরিয়ে  আসার পরও এ হত্যাকান্ডে জড়িতরা এখনও লাপাত্তা।দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের দাবিও জানান তারা ।
রায়হান হত্যায় জড়িত থাকায় এসআই আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার  করা হয় । এরই মধ্যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত দুই কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পিবিআই।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: