Sunday, October 25, 2020

দল বা সরকারের দুর্নাম হলেও কখনো দুর্নীতি বা অনিয়ম ধামা চাপা দেয়া চেষ্টা করেনি সরকার।


 দল বা সরকারের দুর্নাম হলেও কখনো দুর্নীতি বা অনিয়ম ধামা চাপা দেয়া চেষ্টা করেনি সরকার। বরং তার বিরুদ্ধে তৎক্ষনাত ব্যবস্থা নেয়া হয়েছে। এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদন দুর্নীতি দমনে সহায়তা করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি পূর্ণ করলো ২৫ বছর। এ উপলক্ষ্যে রাজধনীর এক অভিজাত হোটেলে এই বর্ণাঢ্য আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানও যুক্ত ছিলেন সাংবাদিকতায়। তাই এই পেশার সঙ্গে তাঁর সম্পর্ক পারিবারিক।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মত প্রকাশে অবাধ স্বাধীনতা রয়েছে। কিন্তু  এ ক্ষেত্রে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।
সম্প্রচার কমিশন গঠনের পর সম্প্রচার আইন করা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, এর ফলে সম্প্রচার সাংবাদিকরা যেমন উপকৃত হবে, সাংবাদিকতাও হবে বাস্তবমূখী।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: