চাঁদপুরে মা ইলিশ রক্ষায় কার্যক্রম পরিচালনার সময় জেলেদের হামলায় নৌ পুলিশের এক এএসপি-সহ ২৫ জন আহত হয়েছেন।
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় কার্যক্রম পরিচালনার সময় জেলেদের হামলায় নৌ পুলিশের এক এএসপি-সহ ২৫ জন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে দশটায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীরপরে এই ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নৌ-পুলিশ জানায়, ঢাকা থেকে ১শ জনের একটি দল চাঁদপুরে ইলিশ রক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যায়। শনিবার রাতে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় তারা। সকালে লক্ষ্মীর চরে অবস্থানকালে দলটির ওপর অতর্কিত হামলা চালায় জেলেরা। এসময় রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

0 coment rios: