মেয়র আরিফুল হক চৌধুরীসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন।
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তকে হত্যা চেষ্টা মামলায় ১০ জন এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গৌছসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে এ অভিযোগ গঠন করা হয়। এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১১ জনকে আদালতে তোলা হয়। কিন্তু স্বাক্ষী হাজির না থাকায় পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। তবে জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ নয় আসামি আজ আদালতে হাজিরা দিয়েছেন। আলোচিত এই মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে বিভিন্ন তারিখে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াসহ পাঁচজন এবং আহত হন অন্তত ৪৫ জন।


0 coment rios: