Sunday, October 25, 2020

আশুলিয়ায় মিনি ক্যাসিনো থেকে মাদকসহ ২১ জুয়াড়িকে গ্রেফতার।


 ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার একটি মিনি ক্যাসিনো থেকে মাদকসহ ২১ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। রবিবার দুপুরে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বাইপাইল এলাকার কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনোয় ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় জুয়ার আসর থেকে প্লেয়িং কার্ডসহ একটি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ১০০ ইয়াবা, ১২ ক্যান বিদেশি বিয়ার, ২২টি মোবাইল এবং নগদ ৩৮ হাজার টাকাসহ ২১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।   গ্রেফকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এই মিনি ক্যাসিনো চলছিল গত দেড় বছর ধরে। প্রতিরাতে ৩০০ জনের অধিক মানুষ ১০-১৫ লাখ টাকার জুয়া খেলতো।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: