Monday, October 19, 2020

সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও তা মানছে না কেউই ।


সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও  তা মানছে না কেউই । চট্টগ্রামের বিভিন্ন আড়তে পর্যাপ্ত আলু মজুদ থাকার পরও খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে ।  এদিকে খাতুনগঞ্জে এখনও কমেনি পেয়াঁজের ঝাঁঝ।  বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসার পরও প্রতি কেজি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৮৫ টাকায় । ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই দফায় দফায়  নিত্যপন্যর দাম  বেড়েই চলেছে । পেঁয়াজের পর আলুর দর উর্দ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ ।
হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ২৩, পাইকারিতে ২৫ ও খুচরায় ৩০ টাকা দরে বিক্রি হবে। সরকার আলুর এমন দর  নির্ধারণ করে দিলেও তা মানছে না কেউই । চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে আলুর পর্যাপ্ত মজুদ থা্কার পরও পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে।আর খুচরা বাজারে গিয়ে সেই আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।তবে সরকারের নির্দেশনা উপেক্ষা করে আরু বিক্রি করলে আইননুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন সংশ্লিস্টরা । মোহাম্মদ আবদুল কাদের,বিভাগীয় সহকারী পরিচালক,কৃষি বিপণন অধিদপ্তর,চট্টগ্রাম। মোঃ উমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ,চট্টগ্রাম জেলা প্রশাসন।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে  গত মৌসুমে আলুর উৎপাদন হয়েছে এক কোটি ৯ লাখ মেট্রিকটন । দেশে পুরো বছরে আলুর চাহিদা থাকে  ৭৭ লাখ মেট্রিকটনের ।  এ হিসেবে আলুর কোন সংকট নেই । তারপরও সংকটই দর বৃদ্ধির কারণ বলছৈন  ব্যবসায়ীরা ।আলু পাইকার।
ক্রেতারা অভিযোগ,   নিয়মিত বাজার মনির্টরিং না থাকার কারণেই বেড়েছে আলুর দাম ।   ক্রেতারা।
এদিকে, খাতুনগঞ্জে পেয়াঁজের সরবরাহ বাড়লেও কমেনি পেয়াঁজের দাম। বিভি্ন্ন দেশ  থেকে পেঁয়াজ আসার  পর  প্রতি কেজি পেয়াঁজ বিক্রি হছে ৮৫ টাকা দরে ।  
 পাইকার পেঁয়াজ।
নিত্যপন্যর বাজার  নিয়ন্ত্রণে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: