Monday, October 19, 2020

গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে কোভিড-19 এ নতুন করে ৩ লাখ ২৪ হাজার ৯৩০ জন।


 গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে কোভিড-19 এ নতুন করে ৩ লাখ ২৪ হাজার ৯৩০ জন। একদিনে প্রাণহানি হয়েছে ৩ হাজার ৯৭১ জনের। এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেলো ৪ কোটি ২ লাখ ৮৭ হাজার। আর মোট মৃত্যু ছাড়িয়ে গেলো ১১ লাখ ১৮ হাজার।
২৪ ঘন্টায় ভারতে ৫৫ হাজার ৫১১ জন আক্রান্ত ও ৫৭৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। একদিনে যুক্তরাষ্ট্রে ৪৪ হাজার ৯৪১ জন ও ব্রাজিলে ১০ হাজার ৯৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। টানা পাঁচদিন ধরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধ জারি করেছে ইতালি। মালয়েশিয়ায় রোববার ৮৯১ জনের করোনা শনাক্তের মাধ্যমে তৈরী হয়েছে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: