রংপুরে ইমাম উলামা পরিষদের ব্যনারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
রংপুরে ইমাম উলামা পরিষদের ব্যনারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহস্রাধিক ইমাম, আলেম- উলামা ও সাধারণ মুসুল্লিরা অংশ নেন। সমাবেশে, ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বক্তরা। শেরপুরের নিউমার্কেট চত্বরে সাধারণ মুসুল্লিদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্দ জনতরা। একই দাবিতে মাগুরা শহরের নোমানী ময়দানে সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। সমাবেশে, সাধারণ মুসুল্লিরাও ছাড়া বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সকালে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যনারে মানিকগঞ্জ বাস স্ট্যন্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খালপাড় এলাকার শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়।


0 coment rios: