আবারো বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ।
আবারো বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ।
শিক্ষামন্ত্রী বলেন, বছরের শুরতে এবার সমাবেশ করে বই উৎসব হবে না। স্বাস্থ্যবিধি মেনে সিমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাও করা হচ্ছে বলে জানান তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাকি পরীক্ষাগুলো নেয়া যায় কিনা তা নিয়ে ভাবা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার ছুটি আরও বাড়ানো হলো। করোনা ভাইরাস মহামারির কারণে বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষাও।


0 coment rios: