পদ্মা সেতুতে আজ বসানো হলো ৩৪ তম স্প্যান ।
পদ্মা সেতুতে আজ বসানো হলো ৩৪ তম স্প্যান । এতে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ১০০ মিটার । সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর খুঁটিতে এই স্প্যানটি স্থাপন করা হয় ।
সংশ্লিস্টরা জানান, ৩৩ তম স্প্যান বসানোর এক সপ্তাহের মধ্যে এই স্প্যানটি বসানো হলো । গেল ১৯ অক্টোবর মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর বসানো হয় ৩৩ তম স্প্যান। সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে আর মাত্র বাকি রইল ৭টি স্প্যান। এ মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে ও জানান তারা । আগামী ৩০ অক্টোবর ৮ ও ৯ নম্বর খুঁটির ওপর ৩৫ তম স্প্যান বসানো হবে । পদ্মা সেতুতে এরই মধ্যে ১ হাজার ৪১ টির বেশি রোড স্ল্যাব বসানো হয়েছে। এ ছাড়া ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে। এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৫০০ টির বেশি রেলওয়ে স্ল্যাব


0 coment rios: