Monday, October 19, 2020

দিনাজপুর চিরিরবন্দরে দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ।

 

দিনাজপুর চিরিরবন্দরে দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নরেশ চন্দ্র রায় (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনাটি ১০ জুলাই শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের পার্বতীপুর-দিনাজপুর সড়কের দিপবিস-১'র জোনাল অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, এ সময় বিপরীতদিক থেকে আসা দু'টি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই নরেশ চন্দ্র রায় মারা যান এবং সজীব হোসেন(২৩), সাজ্জাদ হোসেন(২৫) এবং মনোরঞ্জন রায়(২০) গুরুতর আহত হয়। নিহত নরেশ চন্দ্র রায় পার্বতীপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: