কেক কেটে উদযাপন করা হল জোড়া লাগানোর যমজ শিশু মনি-মুক্তার জন্মদিন ১১ বছরে পা দিয়েছে তারা । মনি শান্ত হলেও মুখটা বেশ চটপটে লেখাপড়ার পাশাপাশি নাচ-গান শিখছে তারা । প্রতিবছর সহপাঠী আত্মীয়-স্বজন উপস্থিত থাকলেও করো না পরিস্থিতির কারণে ঘরোয়া পরিবেশে পালন করা হয় এবারের জন্মদিন । দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পাল পাড়া গ্রামে বেড়ে ওঠা মণিমুক্তা এখন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় তারা।২০০৯ সালের ২২ শে আগস্ট পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে জোড়া লাগানো অবস্থায় কৃষ্ণা রানীর গর্ভে জন্ম হয় মনি-মুক্তার । চিকিৎসকদের পরামর্শে ২০১০ সালের ৩০ জানুয়ারি ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয় এই দুই বোনকে একই বছরের ২৮ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার খানের নেতৃত্বে সফল অস্ত্রপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। আর তখন থেকেই তারা ফিরে পায় স্বাভাবিক জীবন সেইসাথে দেশের চিকিৎসা বিজ্ঞানের সৃষ্টি হয় এক নতুন ইতিহাস।সোনার বাংলা২৪পএিকা
Monday, October 19, 2020
Author: md.mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: