ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ । তবে মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না । এ কারণে অনেকেই তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় বাড়ি কিংবা ছাদে তৈরি করছে ছাদ বাগান। দিনাজপুরে উপজেলা পরিষদ ভবনের ছাদ বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আহমেদ মাহবুব-উল-ইসলাম নামে এক উপজেলা নির্বাহী কর্মকর্তা । এই বাগানে রয়েছে দুই শতাধিক ফলের গাছ ।
দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম । বছরখানেক আগে উপজেলা পরিষদ ভবনে ব্যক্তিগত উদ্যোগে ছাদবাগান শুরু করেন তিনি ।তার বাগানে আম, পেয়ারা, লিচু জামরুলসহ দুই শতাধিক ফলের গাছ ।
মাহবুব-উল- ইসলাম জানান, ছাত্রজীবন থেকেই কৃষির প্রতি ভালোবাসার টানে বিভিন্ন গাছ লাগাতেন তিনি। ছাদে বাগান করার ফলে বিষমুক্ত শাক-সবজি ও ফল মুল পেয়ে খুশী তিনি ।
সিংক আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, খানসামা
অবসর সময়ে এই বাগানের পরিচর্যা করেন উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরাও । অফিস স্ট্যাফ
ছাদ বাগান করতে আগ্রহীদের সব ধরণের সহযোগিতা করা হবে বলে জানালেন সংশ্লিস্টরা ।প্রদীপ কুমার গুহ, উপ-পরিচালক, হর্টিকালচার সেন্টার, দিনাজপুর
এই ছাদের বাগান হয়ে উঠেছে প্রকৃতির বনাঞ্চল। বাগানে এমন কিছু ফলগাছ আছে যেগুলোতে সারা বছরই ফল ধরে।


0 coment rios: