পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয় এই সিদ্ধান্তে একমত উপাচার্যরা। কিন্তু কিভাবে নেয়া হবে সে পরীক্ষা?
এক্ষেত্রে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে তৈরি করা সফটওয়্যারকে কাজে লাগানো হতে পারে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষায় যাচাইয়ের পর ভর্তি পরীক্ষায় এই ডিভাইস ব্যবহার করা যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলো।
শক্তিশালী সার্ভার ব্যাবহার করে ন সমস্যা ছাড়াই এই পরীক্ষা নেয়া সম্ভব, এমন মত উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের।
করোনা প্রেক্ষাপটে অনলাইন পরীক্ষায় আপত্তি নেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেরও।
তবে, এই পদ্ধতি নতুন হওয়ায় যাচাইবাছাই শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ইউজিসি।


0 coment rios: