Sunday, October 18, 2020

করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় কোন আয়োজন এড়িয়ে এ বছর প্রয়াত সিনিয়র সাংবাদিকদের স্মরণ করলো জাতীয় প্রেসক্লাব।


 করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় কোন আয়োজন এড়িয়ে এ বছর প্রয়াত সিনিয়র সাংবাদিকদের স্মরণ করলো জাতীয় প্রেসক্লাব। রোববার প্রেসক্লাবের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত ১৮ সিনিয়র সাংবাদিকের স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়।
প্রতি বছরই সপ্তাহ ব্যাপী বর্নাঢ্য আয়োজনে জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষীকী পালন করা হলেও করোনার কারণে এ বছর পরিস্থিতি ভিন্ন। করোনা ও নানা কারণে মারা যাওয়া ১৮ সিনিয়র সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতেই জাতীয় প্রেসক্লাব আয়োজন করে এই শোকসভার। উপস্থিত ছিলেন এ বছর পৃথিবী থেকে বিদায় নেয়া বরেণ্য সাংবাদিকদের পরিবারের সদস্যরা।
এ সময়, দেশের সাংবাদিকতা জগতে তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন সিনিয়র সাংবাদিকরা।
করোনার কারণে মারা যাওয়াদের জানাজা প্রেসক্লাবে মাটিতে করা সম্ভব হয়নি এ নিয়ে আক্ষেপ জানান সবাই। প্রতিশ্রুতি দেন প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানোর।
করোনার পরিবর্তিত পরিস্থিতিতে এবারে জাতীয় প্রেসক্লাবের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে না বড় কোন আয়োজন।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: