Sunday, October 18, 2020

বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেডের ৩টি ভ্যাকসিনকে তালিকাভূক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।


 বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেডের ৩টি ভ্যাকসিনকে তালিকাভূক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে আগামী জানুয়ারী-ফেব্রুয়ারীর করোনা ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। সব প্রক্রিয়া শেষে অক্সফোর্ডের ভ্যাকসিন-অ্যাস্ট্রোজেনেকার ৩ কোটি ডোজ পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।
যত দ্রুত সম্ভব নিরাপদ করোনা ভ্যাকসিন আবিষ্কারে চেষ্টা – প্রক্রিয়া চলছে বিশ্বব্যাপী। সেই প্রত্রিয়ায় ভ্যাকসিন আবিষ্কারের পথে সুখবর দিয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিন।
প্রতিষ্ঠানটির তিনটি ভ্যাকসিনকে করোনা ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ১৫ অক্টোবর ভ্যাকসিনগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা তালিকাভুক্ত করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্লোব বায়োটেক লিমিটেড।
ভ্যাকসিন নিয়ে সুখবর মিলছে আরো। বিভিন্ন ধাপ পেরোনোর দৌড়ে এখন পর্যন্ত সফল অক্সফোর্ডের ভ্যাকসিন।পরীক্ষামূলক প্রয়োগেও প্রাথমিকভাবে এসেছে ইতিবাচক ফল। চূড়ান্তভাবে নিরাপদ প্রমানিত হলে-এই ভ্যাকসিন দ্রুত পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশও। কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জানিয়েছেন-ফেব্রুয়ারীর মধ্যে অক্সফোর্ডের ৩ কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।
করোনা মোকাবেলায় সচেতনার পাশাপাশি এখন ভ্যাকসিনের দিকেই চেয়ে আছে পুরো বিশ্ব। 


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: