ঈদ উল আযহাকে সামনে রেখে বন্দর নগরি চট্টগ্রামে পরযাপ্ত মসলাজাত পণ্যের মজুদ আছে, তবে নেই ক্রেতাদের চাহিদা। তাই মসলার বাজার নিয়ে ব্যবসায়ীরা শঙ্কায় রয়েছেন। দাম স্থিতিশিল থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, দেশের চলমান করোনা মহামারীর কারণে ক্রেতা সংকটে পরেছে ব্যবসায়ীরা। তাই লাভের চেয়ে লোকসান গুনতে হচ্ছে কয়েকগুণ।
আসন্ন ঈদ উল আযহা অর্থাৎ কোরবানির ঈদকে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামের রিয়াজ উদ্দীন বাজার বকশীর হাট, মিয়া বাজার ও খাতুনগঞ্জসহ বিভিন্ন বাজারে মজুদ করা হয়েছে হরেক রকম মসলা জাত পণ্য। দোকানী আর আড়ৎদাররা মসলার পসরা সাজিয়ে বসলেও নেই ক্রেতা। তাই অনেকটা বেকার সময় কাটছে ব্যবসায়ীদের।
গেলো বছরের তুলনায় এবার কোরবানী ঈদ বাজারে চিত্র বেশ ভিন্ন। এখনো নিয়ন্ত্রণে রয়েছে সব মসলা জাত পন্যের দাম। । কিন্তু তার পরও হাট-বাজারে একে বারেই আনাগোনা নেই ক্রেতাদের।সংশ্লিষ্টরা বলছেন করোনার কারণে এই ঈদেও ব্যবসায় ধস নামতে পারে।
পর্যাপ্ত সরবরাহ থাকায় কোরবানীর ঈদকে সামনে রেখে এসব পণ্যের দাম বাড়ার কোন আশঙ্কা নেই বলে জানালেন এই ব্যাবসায়ী নেতা।
তবে ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে কোরবানী ঈদের আগে খুচরা বাজারে প্রশাসনের তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।


0 coment rios: