Monday, October 19, 2020

রংপুরের সোনালী ব্যাংকের কাচারি বাজার শাখা থেকে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে ।


 সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে রংপুরের সোনালী ব্যাংকের কাছারি বাজার শাখা থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন ঠিকাদার সুজাউল ইসলাম তাঁর দাবি ব্যাংক থেকে নেমে টাকার ব্যাগটি মোটরসাইকেল এর হ্যাঙ্গারে ঝুলিয়ে শুধু লক খোলেন তিনি এর মধ্যেই ছিনতাই হয়ে গেছে সাড়ে ১২ লাখ টাকা।পুলিশ বলছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তারা। ফুটেজ দেখে ব্যাংক থেকে সুজাউল কে অনুসরণকারী দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার কথা জানিয়েছেন তারা।এ ঘটনায় সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী দ্রুত আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: