বগুড়ায় অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে।
বগুড়ায় অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে। শিশুটির লিঙ্গ কি তা বোঝা যাচ্ছে না। সোমবার রাতে শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই শিশুর জন্ম দেন মা মিতু আক্তার। শিশুটির দুই পা একত্র অবস্থায় রয়েছে। তার পায়ু পথ কিংবা প্রস্রাবের স্থান নেই। চিকিৎসকরা জানান, শিশুর শরীরের নিচের অংশে অস্বাভাবিকতা থাকলেও শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক কাজ করছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


0 coment rios: