চাঁদপুরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে সাফল্য পেয়েছেন এক কৃষক।
চাঁদপুরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে সাফল্য পেয়েছেন এক কৃষক। ৩০ শতাংশ জমিতে ড্রাগন চাষ করে মাসে আয় করছেন প্রায় দশ হাজার টাকা। কাঙ্খিত লাভ হওয়ায় জেলার অন্যান্য কৃষকদের মাঝেও এই ফল চাষে আগ্রহ বাড়ছে।
গেল বছর ৩০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে ড্রাগন চাষ শুরু করেন হাইমচর উপজেলার প্রবাস ফেরত সফিউল্লাহ হাওলাদার। প্রাথমিকভাবে তার ব্যয় হয় ২ লাখ টাকা।
মাত্র আট মাসের ব্যবাধানে প্রথম ফলন আসে বাগানে। পর্যায়ক্রমে এখন প্রায় সব গাছেই ফল আসতে শুরু করেছে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের চাহিদা থাকায় দামও পাচ্ছেন বেশ।
সফিউল্লাহর ড্রাগন চাষের সাফল্যে আগ্রহি হচ্ছেন অনেকে।
শুরু থেকেই জেলার একমাত্র ড্রাগন চাষীকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কর্মকর্তারা বলছেন, এই ফল চাষে কোন প্রকল্প না থাকায় এখই জেলাব্যপী সম্প্রাসারণ করা যাচ্ছে না।
মাত্র ৪শ চারা দিয়ে শুরু করলেও সফিউল্লাহ বাগানে ড্রাগন গাছের সংখ্যা এখন ২ হাজার ছাড়িয়েছে।


0 coment rios: