করোনা পরিস্থিতিতে দীর্ঘ ছুটির ক্ষতি পুষিয়ে শিক্ষার্থীদের পাঠমুখী করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন রাজশাহীর এক স্কুল শিক্ষক। শিক্ষার্থীদের বাড়িতে প্রশ্নপত্র পৌঁছে দিয়ে অভিভাবকদের পাহারায় নিচ্ছেন মডেল টেস্ট। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে এই কৌশল অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।
স্কুল খোলা থাকলে এতোদিনে বিষয়ভিত্তিক একাধিক মডেল টেস্ট নিতেন দেশের সব প্রতিষ্ঠানের শিক্ষকরা। কিন্তু করোনার কারণে আটকে গেছে শিক্ষার্থীদের ধারা মূল্যায়নী সেসব পরীক্ষা। তাই শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করতে বিশেষ পদ্ধতি বের করেছেন শিক্ষক ফারুক হোসেন।
ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সৃষ্টিতে শিক্ষকের এই উদ্যোগ সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
টানা ছুটিতে শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষক ফারুক হোসেনের নেয়া পরীক্ষা পদ্ধতির প্রশংসা করে অন্য শিক্ষকদেরও নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
করোনা পরিস্থিতি কেটে গিয়ে আবারো স্বাভাবিক হয়ে আসবে শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান-এমন প্রত্যাশা সবার।


0 coment rios: