নরসিংদীতে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
নরসিংদীতে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সকাল ১০টায় নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম । এখন পর্যন্ত পনের’শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক কে এম সালাহ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে বাসা বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। এ ধরণের দুই হাজার ছোট বড় অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি ।


0 coment rios: