Monday, October 19, 2020

৩২তম স্প্যান বসানোর আট দিনের মাথায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর বসানো হলো পদ্মা সেতুর ৩৩তম স্প্যান ।


 ৩২তম স্প্যান বসানোর আট দিনের মাথায়  মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের   ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর বসানো হলো পদ্মা সেতুর  ৩৩তম স্প্যান ।  এ স্প্যান বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হলো  স্বপ্নের পদ্মা সেতুর প্রায় ৫ কিলোমিটার ।
সেতু–সংশ্লিষ্টরা বলছেন, এখনো পদ্মা সেতুর ওপর আর আটটি স্প্যান বসানো  হবে ।  ২৫ ও ৩০ অক্টোবর মাওয়া প্রান্তে আরও দুটি স্প্যান বসানো হবে। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে আছে।  পদ্মা সেতুতে এরই মধ্যে ১ হাজার ৪১টির বেশি রোড স্লাব বসানো হয়েছে। এ ছাড়া ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাব বসানো হবে। এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৫০০টির বেশি। মূল সেতুর কাজ ৯০ ভাগ ও সার্বিক কাজ ৮১ দশমিক ৫ ভাগ সম্পন্ন হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। সেতুর ওপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: