Tuesday, October 26, 2021

পার্বতীপুর জমির হাটে প্রথম রাউন্ডের অষ্টম শেষ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু।


        পার্বতীপুর জমির হাটে প্রথম রাউন্ডের অষ্টম শেষ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু।    

 পার্বতীপুর জমির হাটে মোস্তাফিজার রহমান ফিজার এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর প্রথম রাউন্ডের অষ্টম শেষ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, জনাব, মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী  যুবলীগ ,উপজেলা শাখা পার্বতীপুর, দিনাজপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, জনাব, মোঃ মবিদুল ইসলাম, অধ্যক্ষ, ভবানীপুর ডিগ্রী কলেজ । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকেন, মোঃ মামুনুর রশিদ মামুন ও মোঃ শেখ গোলাম মোস্তফা, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আতিয়ার রহমান । উত্তর খেলায় পরস্পর মোকাবেলা করেন, পার্বতীপুর একাদশ বনাম ফুলবাড়ী একাদশ। উক্ত খেলায় টাইফিকারে পার্বতীপুর একাডেমীকে এক গোলে পরাজিত করে বিজয়ী হয় ফুলবাড়ী একাডেমি। উক্ত খেলায় হাজারো দর্শক খেলাটি উপভোগ করে। পার্বতীপুর জমির হাটে মোস্তাফিজার রহমান ফিজার এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। আগামী শনিবার 30.10.2021 থেকে শুরু হবে বলে জানিয়েছে উত্তর খেলার আয়োজন কমিটি।

 


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: