Wednesday, September 29, 2021

পার্বতীপুর জমির হাটে মোস্তাফিজার রহমান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


            পার্বতীপুর জমির হাটে  মোস্তাফিজার রহমান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

 গত সোমবার ২৭-০৯-২০২১ ইং  উক্ত উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন, জনাব, মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী  যুবলীগ ,উপজেলা শাখা পার্বতীপুর, দিনাজপুর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, উপজেলা শাখা, পার্বতীপুর, দিনাজপুর। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, মোঃ নাসিদ কায়সার রিয়াদ উপজেলা নির্বাহি অফিসার, পার্বতীপুর ,দিনাজপুর। আরো উপস্থিত ছিলেন, মোঃ আমিরুল মোমেনিন মোমিন ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর। ও মোছাঃ রুকসানা বারী রুকু মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর। উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে, সে দল দুটি হল -ফুটবল একাডেমি সৈয়দপুর বনাম রোবট রোস্তম স্মৃতি একাদশ রংপুর - ফুটবল একাডেমি সৈয়দপুর কে দুই গোলে পরাজিত করে বিজয়ী হন, রোবট রোস্তম স্মৃতি একাদশ রংপুর । উক্ত খেলায় হাজারো দর্শক খেলাটি উপভোগ করে খেলা দেখে সকলে আনন্দিত । এই খেলায় মোট ১৬ টি টিম অংশগ্রহণ করবে । আগামী ২অক্টোবর আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে । এতে অংশ নেবে বগুড়া বনাম সান্তাহার । 

মোঃ মাহমুদুল হাসান (বাবু) সম্পাদক ও প্রকাশক, সোনার বাংলা ২৪ নিউজ পার্বতীপুর, দিনাজপুর। 


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: