Tuesday, July 6, 2021

করোনার মধ্যেও রেকর্ড প্রবাসী আয় এসেছে সদ্য শেষ হওয়া অর্থবছরে।

 

করোনার মধ্যেও রেকর্ড প্রবাসী আয় এসেছে সদ্য শেষ হওয়া অর্থবছরে। ২০২০-২১ অর্থবছর শেষে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা টাকার হিসাবে দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকারও বেশি।
সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন দিয়েছে এ তথ্য। অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা পুরো অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি। অর্থবছরের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সও এসেছে বিদায়ী অর্থবছরে।
 


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: